ইবনু কাসির রহিমাহুল্লাহ রচিত এই গ্রন্থটি মোটা দাগে তিন ভাগে বিভক্ত:
♦ প্রথম পর্ব : সৃষ্টির সূচনা, আম্বিয়া আলাইহিমুস ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী বিভিন্ন জাতিগোষ্ঠী সম্পর্কিত আলোচনা।
♦ দ্বিতীয় পর্ব : নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত এবং খুলাফায়ে রাশিদিনের জীবনচরিত। হিজরতের প্রথম বর্ষ থেকে বছরের ধারাবাহিকতায় ইতিহাসের আলোচনা উল্লেখ করা হয়েছে।
♦ তৃতীয় পর্ব : উমাইয়া সাম্রাজ্য, আব্বাসি বংশের শাসনকাল থেকে নিয়ে ৭৬৮ হিজরি পর্যন্ত সময়ের অর্থাৎ গ্রন্থ প্রণেতার ইন্তেকাল পর্যন্ত ধারাবাহিক ইতিহাস। সংক্ষেপনের ক্ষেত্রে আমি যে নীতি অবলম্বন করেছি:
এক. বিভিন্ন প্রেক্ষাপটে জীবনী সংশ্লিষ্ট আলোচনা আমি বাদ দিয়েছি। অতি প্রয়োজনীয় উল্লেখযোগ্য অল্প কয়েকজনের জীবনীই শুধু চয়ন করেছি।
দুই. পাঠকের সহজ ও সুবোধ্যতার প্রতি লক্ষ্য রেখে বর্ণনার সনদ বাদ দিয়েছি। গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে শুধু উল্লেখ করেছি।
তিন. কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘ বর্ণনাকে সংক্ষিপ্ত করেছি এবং বর্ণনার মূল বক্তব্যটি শুধু তুলে ধরেছি।
চার. হাদিসসমূহের তাখরিজ করেছি। আয়াতসমূহের ক্ষেত্রে সুরা এবং আয়াত নম্বর যুক্ত করেছি। পুরো গ্রন্থে উল্লিখিত আয়াত-হাদিস, কবিতা ও কিতাবের আলোচনার বিষয়সূচি যুক্ত করেছি।
পাঁচ. কোনো বর্ণনা যখন আমার কাছে দুর্বল মনে হয়েছে, তখন আমি ইবনু কাসির রহিমাহুল্লাহর বর্ণনার পরে টিকায় ‘এই বিষয়ে আমার অভিমত’ বলে নিজের মতামত উল্লেখ করেছি।